আরও একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে এবার জর্ডানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটিতে

2026-06-11T13:22:08+00:00
2026-06-11T13:35:25+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা
আরও একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে এবার জর্ডানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটিতে একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের ঘাঁটিতে হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আইআরজিসির দাবি, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি এবং সেখানে থাকা মার্কিন সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে ১২টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও রানওয়েতে অবস্থান করা একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো এ অভিযানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তাদের এই অভিযান পরিচালিত হয়েছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও এমন পদক্ষেপ চলতে পারে।
আরও পড়ুন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আল-আজরাক ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত হয়। অঞ্চলটিতে বিমান অভিযান, নজরদারি কার্যক্রম এবং সামরিক সমন্বয়ের জন্য ঘাঁটিটির গুরুত্ব রয়েছে।

তবে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির যে দাবি ইরান করেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলার দাবি করে ইরান। এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এএডি/


  বিষয়:   যুদ্ধবিমান  ধ্বংস  ইরান  যুক্তরাষ্ট্র  বিমান  ঘাঁটি  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: