প্রত্যেক নাগরিক পাবেন 'ই-হেলথ কার্ড’, ইউনিয়ন পর্যায়ে হবে আধুনিক স্বাস্থ্য ইউনিট

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যসেবাকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে মেগা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের

2026-06-11T16:51:11+00:00
2026-06-11T16:51:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
প্রত্যেক নাগরিক পাবেন 'ই-হেলথ কার্ড’, ইউনিয়ন পর্যায়ে হবে আধুনিক স্বাস্থ্য ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৫১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যসেবাকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে মেগা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের অধীনে একটি করে আধুনিক ই-হেলথ কার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় জানানো হয়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সাধারণ মানুষের হাতের নাগালে আনতে প্রতিটি জেলা হাসপাতাল এবং সংশ্লিষ্ট সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। 


জেলা সদর হাসপাতালগুলোতেই হৃদরোগীদের জন্য করোনারি কেয়ার এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ইউনিটের সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি, রোগী পরিবহনের চরম ভোগান্তি লাঘব করতে দেশব্যাপী একটি জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করার কথাও বাজেটে বলা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   নাগরিক  ই-হেলথ কার্ড  ইউনিয়ন  আধুনিক  স্বাস্থ্য ইউনিট  বাজেট 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: