‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর চায় পোশাক মালিকরা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন মালিকরা। চলমান আন্দোলন শনিবারের (আজ)

2026-11-06T22:49:20+00:00
2026-11-06T22:49:20+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বিজনেস
‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর চায় পোশাক মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন মালিকরা। চলমান আন্দোলন শনিবারের (আজ) মধ্যে নিয়ন্ত্রণে না এলে কারখানাগুলোতে ‘নো ওয়ার্ক, নো পে’ বা ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের পথে হাঁটতে পারেন তারা। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতাও চেয়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ অবস্থানের কথা জানান পোশাক রফতানিকারক সংগঠনগুলোর নেতারা। বৈঠকে তারা বলেন, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে কারখানার উৎপাদন সচল রাখা এবং রফতানি কার্যক্রম অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এতে বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, রুবানা হক, কাজী মনিরুজ্জামান, এ কে আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিকেএমইএর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে মালিকদের শনিবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সরকার। তবে শ্রমিক অসন্তোষের পেছনে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পরিস্থিতির অবনতি হলে অস্থিরতায় জড়িত মালিক ও শ্রমিক— উভয় পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।


এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এতে বিভিন্ন শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে পাঁচ শতাধিক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা বলে জানা গেছে।

গত ১ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। বুধবার বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে সংশোধিত বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সম্মতি দেওয়া হলেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   নো ওয়ার্ক  নো পে  নীতি কার্যকর  পোশাক মালিক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: