কটিয়াদীতে কৃষক লীগের আহ্বায়কসহ চার নেতা গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে

2026-06-11T17:03:54+00:00
2026-06-11T17:03:54+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
কটিয়াদীতে কৃষক লীগের আহ্বায়কসহ চার নেতা গ্রেফতার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৩)
গ্রেফতার ৪। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া ও চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।

সন্ত্রাস বিরোধী আইনে বুধবার (১০ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার হওয়া মো. ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের মধ্যে ফেকামারা গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে, রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের লোকমান মিয়ার ছেলে, মো. সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের মো. ধলু মিয়ার ছেলে ও মো. ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কৃষকলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/জোই




  বিষয়:   কটিয়াদী  কৃষক লীগ  আহ্বায়ক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: