রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে যোগ দিয়েছেন নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। বুধবার (১০ জুন) বিকেলে তিনি বিদায়ী চেয়ারম্যানের কাছ

2026-06-11T20:13:04+00:00
2026-06-11T20:13:04+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ১২)
অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। ছবি : সংগৃহীত
রাজশাহী শিক্ষা বোর্ডে যোগ দিয়েছেন নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। বুধবার (১০ জুন) বিকেলে তিনি বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় ও বরণের সেতুবন্ধন এক অপূর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসামরিক হিসেব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেন।


চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, উপ-সচিব ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতির সভাপতি দুরুল হোদা ও সাধারণ সম্পাদক গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এর আগে অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন। তিনি সচিব পদে ২০২৫ সালের ১৬ জানুয়ারি যোগদান করেন। ড. শামীম আরা চৌধুরী  ইতিহাস বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি ১৬তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজশাহী  শিক্ষা বোর্ডে  নতুন চেয়ারম্যান  যোগদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: