ওষুধের ১৭ কাঁচামাল আমদানিতে থাকছে না শুল্ক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় ওষুধ শিল্পে সক্ষমতা ও আন্তর্জাতিক বাজার বৃদ্ধিতে নতুন করে ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক না রাখার প্রস্তাব

2026-06-11T20:43:47+00:00
2026-06-11T20:43:47+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
ওষুধের ১৭ কাঁচামাল আমদানিতে থাকছে না শুল্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৭)
গ্রাফিক : সময়ের আলো
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় ওষুধ শিল্পে সক্ষমতা ও আন্তর্জাতিক বাজার বৃদ্ধিতে নতুন করে ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্ক না রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

একইসঙ্গে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন বাড়াতে নতুন করে আরও ৫১টি কাঁচামাল আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন সক্ষমতা জোরদার করার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: