ইরানে ‘স্মরণকালের ভয়াবহ’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের খার্গ দ্বীপসহ অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটিতে ‘স্মরণকালের ভয়াবহ’ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-06-11T20:57:01+00:00
2026-06-11T21:05:24+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ‘স্মরণকালের ভয়াবহ’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:০৫ পিএম  (ভিজিট : ১৯)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের খার্গ দ্বীপসহ অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটিতে ‘স্মরণকালের ভয়াবহ’ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি হুমকি দেন।

এদিকে, ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ‘কার্যত অর্থহীন’ হয়ে পড়েছে। এর আগে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। 

ইরানি গণমাধ্যমের দাবি, কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সব ধরনের নৌযান চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন সামরিক বাহিনীর হামলার পরই ট্রাম্পের এই হুমকি এল। তবে ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষার্থেই’ তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় সিরিক, মিনাব ও তেহরানের পশ্চিমাঞ্চলীয় কারাজ শহরসহ দেশের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা চালানো হয়েছে।


অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও বিমানহামলা বুধবারও অব্যাহত ছিল। দেশটির দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় চালানো এসব হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। গত মার্চ থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৬৯৬ জনে দাঁড়িয়েছে।

সূত্র : আলজাজিরা

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  হামলা  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: