‘সড়ক দুর্ঘটনায়’ মৃত্যু, ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে বন্ধুকে হয়রানির অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মিরসরাইয়ে ‘সড়ক দুর্ঘটনায়’ শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তার বন্ধু তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা

2026-06-11T21:42:03+00:00
2026-06-11T21:55:24+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
‘সড়ক দুর্ঘটনায়’ মৃত্যু, ধর্ষণ ও হত্যা মামলা দিয়ে বন্ধুকে হয়রানির অভিযোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৪২ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:৫৫ পিএম  (ভিজিট : ২৩)
সংবাদ সম্মেলনে তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনের পরিবার। ছবি : সময়ের আলো
মিরসরাইয়ে ‘সড়ক দুর্ঘটনায়’ শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তার বন্ধু তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেছে পরিবার। এ মামলা করায় প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী তানভীর হোসেনের পরিবার।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের পক্ষ থেকে বলা হয়, শ্রুতি পালের মৃত্যুর সুষ্ঠু বিচার তারাও চান। তবে বিচার যেন তথ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। 

জানা গেছে, গত ৭ জুন বিকেলে কলেজ ছাত্রী শ্রুতি তার বন্ধু তানভীর হোসেন, আশরাফ উদ্দিন ও রিসবী সুলতানাকে সঙ্গে নিয়ে দুইটি মোটরসাইকেল যোগে ফেনী থেকে মিরসরাইয়ে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মিরসরাই উত্তর ইউটার্ন এলাকায় পৌঁছালে তানভীর ও শ্রুতিকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দেয়। এতে শ্রুতি গুরুতর আহত হন এবং তানভীরও আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রুতির শারীরিক চিকিৎসার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শ্রুতিকে মৃত ঘোষণা করেন। 


এ সময় হাসপাতালে তানভীরের আচরণ ও বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তানভীর ও আশরাফকে হেফাজতে নেয় এবং শ্রুতির মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। 

এ ঘটনায় গত ৯ জুন মিরসরাই থানায় তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন শ্রুতির বাবা টিটু পাল। নিহত শ্রুতি পাল (২০) ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা ও হোমিও চিকিৎসক টিটু পালের মেয়ে। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার হাইলধর এলাকায়। প্রবাসী তানভীর হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের উত্তর বৈতিয়ারা এলাকার মৌলভী বাড়ির মৃত এবাদত হোসেনের ছেলে। আশরাফ উদ্দিন প্রবাসী তানভীর হোসেনের বন্ধু। তার ঠিকানা পাওয়া যায়নি।

তানভীরের বড় বোন নাবিলা আক্তার বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ন্যায়বিচারের পরিপন্থি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের ওপর আস্থা রেখে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

তানভীরের মা হাছিনা খাতুন বলেন, আমার ছেলে নির্দোষ। ছেলে আমাকে বলেছেন, আম্মা আমি কিছুই করিনি, আমার সঙ্গে কিছুই হয়নি। মেয়েটার সঙ্গে পরিচয় হয়েছে, ঘুরতে গিয়েছি এটুকুই। আমার ছেলে নির্দোষ হওয়া সত্ত্বেও মিথ্যা মামলা দিয়েছে, আমি কোনোভাবে মানতে পারছি না।

তানভীরের ছোট মামা মোহাম্মদ বিজয় বলেন, দুর্ঘটনাস্থলের ভিড়িও দেখলে বুঝা যায় এটি সম্পূর্ণ সড়ক দুর্ঘটনা। অথচ তাকে ধর্ষণ মামলায় চালান দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের মাধ্যমে সঠিক ঘটনা বেরিয়ে আসুক এটাই আমরা চাই।

নিহত শ্রুতি পালের বাবা টিটু পাল দাবি করেন, এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শ্রুতির বন্ধু রিসবী সুলতানা আমাদের এড়িয়ে যাচ্ছেন। এছাড়া তানভীরের কথাবার্তাও অসংলগ্ন মনে হয়েছে। এই ঘটনায় আমরা মিরসরাই থানায় মামলা করেছি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এঘটনায় তানভীর হোসেন ও আশরাফ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   সড়ক দুর্ঘটনায়  মৃত্যু  ধর্ষণ  হত্যা  মামলা  হয়রানী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: