কুড়িগ্রামে গাঁজাসহ ভাই-বোন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই কিশোর কিশোরী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে

2026-06-11T22:55:22+00:00
2026-06-11T23:45:48+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে গাঁজাসহ ভাই-বোন আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১১:৪৫ পিএম  (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই কিশোর কিশোরী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। 

এ সময় তাদের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ নাদিরা খাতুন (১৪) ও তার সৎ ভাই পায়েলকে (২০) আটক করা হয়।


আটক নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে। তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকেও একই ঘটনায় আটক করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   কুড়িগ্রাম  গাঁজা  ভাই  কিশোরী বোন  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: