খুলনা সিটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।আগুন

2026-06-11T22:19:18+00:00
2026-06-11T22:58:42+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনা সিটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ১০:৫৮ পিএম
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। ছবি : সময়ের আলো
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, হাসপাতালের ভেতর আটকে থাকা রোগী ও তার স্বজনেরা বিল্ডিং এর বিভিন্ন স্থান থেকে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করছেন।


এছাড়া খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হচ্ছে। স্থানীয়রা জানান, হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ১৬ তলা ভবনের উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে।

সময়ের আলো/জোই





  বিষয়:   খুলনা সিটি মেডিকেল  আগুন  নিয়ন্ত্রণ  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: