চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে চুক্তি অনুমোদন হয়েছে এবং দেশটিতে পূর্বনির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

2026-06-12T03:45:07+00:00
2026-06-12T03:45:07+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৪৫ এএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে চুক্তি অনুমোদন হয়েছে এবং দেশটিতে পূর্বনির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব চুক্তির অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ রাতে ইরানে পূর্বনির্ধারিত সমস্ত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিল করার নির্দেশ দিয়েছি।’

এতে তিনি লেখেন, এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা হবে।

তবে ট্রাম্প জানিয়েছেন, ‘এই চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।’

ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার কয়েক ঘণ্টা আগেই তিনি ইরানে তীব্র সামরিক হামলার হুমকি দিয়েছিলেন।

/কেএইচও


  বিষয়:   চুক্তি  ইরান  হামলা  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: