মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। একসময়

2026-11-05T23:27:54+00:00
2026-11-05T23:27:54+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম 
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। একসময় ইসরায়েলকে সমর্থন করতেন, এমন মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও নেতানিয়াহু ও তার সরকারের নীতির বিরোধিতা বাড়ছে বলে দাবি করেছেন তিনি। এর প্রমাণ হিসেবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে সিনেটরদের ক্রমবর্ধমান সমর্থনের কথা উল্লেখ করেন লাপিদ। 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

লাপিদের ভাষ্য, মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ এখনো ইসরায়েলকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তবে নেতানিয়াহু ও তার সরকারের নীতির প্রতি তাদের বিরোধিতা বাড়ছে। তিনি জানান, প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যের মধ্যে প্রায় ২৫ জন এবং সিনেটের ১০ শতাংশেরও কম সদস্য ইসরায়েলের ঘোর বিরোধী।


লাপিদ বলেন, ইসরায়েলের জন্য আরও বড় সমস্যা হলো, এই গোষ্ঠীর বাইরে থাকা সিনেটরদের মধ্যেও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে।

লাপিদের দেওয়া হিসাব অনুযায়ী, দুই বছর আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে ভোট দিয়েছিলেন ১১ জন সিনেটর। এক বছর আগে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। আর চলতি বছরের এপ্রিলে তা বেড়ে হয় ৪০ জন।

তিনি লেখেন, এসব আইনপ্রণেতা বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরোধিতা করেন। এমন একটি সরকারের বিরোধিতা করেন, যাদের নীতি তারা বুঝতে পারেন না। আর সবকিছুর ওপরে তারা নেতানিয়াহুর বিরোধিতা করেন। তাদের কাছে নেতানিয়াহুর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই ‘বিষাক্ত’।

ইসরায়েলের পরবর্তী সরকারের প্রতি ওয়াশিংটনে প্রথম সফরেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন লাপিদ। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মার্কিন আইনপ্রণেতা  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: