দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ো বাতাসের শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।শুক্রবার (১২ জুন)

2026-06-12T08:21:41+00:00
2026-06-12T08:21:41+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ো বাতাসের শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:২১ এএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। শুক্রবার (১২ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ব-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিততে ১০ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।


এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সময়ের আলো/আআ


  বিষয়:   আবহাওয়া  ঝড়  বাতাস  শঙ্কা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: