লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ জরুরি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার জানিয়েছে, বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি

2026-06-12T10:40:49+00:00
2026-06-12T10:40:49+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রতিক্রিয়া
লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ জরুরি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৪০ এএম 
প্রতীকী ছবি
২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার জানিয়েছে, বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলা হয়। 

গণমাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ৫৫ তম চ্যালেঞ্জিং বাজেট উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। 

খলিলুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আহরণের জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা যথাযথভাবে অর্জন করতে হলে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ জরুরি বলে আমি মনে করি। শিল্পায়ন সুরক্ষা ও সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো গেলেই রাজস্ব আহরণ নিশ্চিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে সুষ্ঠু ভাবে ব্যবসা করার লক্ষ্যে ব্যাংক সমূহকে স্ব-স্ব মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রয়োজন। ফলে দেশে জিডিপি বৃদ্ধিসহ মূল্যস্ফীতি কমবে বলে প্রত্যাশা করি।

তবে নতুন বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। যা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

/এসএকে


  বিষয়:   লক্ষ্যমাত্রা  অর্জন  সুশাসন  দুর্নীতি  প্রতিরোধ  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: