বাজেটে স্বস্তি, বাজারে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নতুন বাজেটে নিত্যপণ্যের দাম কমার আশ্বাস দেওয়া হলেও রাজধানীর বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও

2026-06-12T15:39:16+00:00
2026-06-12T15:39:16+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
অর্থনীতি
বাজেটে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি
নতুন বাজেটে নিত্যপণ্যের দাম কমার আশ্বাস দেওয়া হলেও রাজধানীর বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডাল, ছোলা ও মুরগির দাম বেড়ে যাওয়ায় নতুন করে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১২ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার করতে আসা চাকরিজীবী মাহমুদুর রহমান বলেন, সবজির দাম কিছুটা কম থাকলেও ডাল ও মুরগির দাম বাড়ায় সংসারের খরচ কমানো যাচ্ছে না। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে, ফলে কাঙ্ক্ষিত স্বস্তি মিলছে না।

বাজারে বর্তমানে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে শসার দাম তুলনামূলক বেশি, প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া বেগুন ৬০ থেকে ৭০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা এবং ঝিঙে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। কারওয়ান বাজারের বিক্রেতা আনিস জানান, বর্তমানে নিয়মিত সবজি আসছে বলে দাম বাড়েনি। তবে সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে আবারও দাম বাড়তে পারে।

অন্যদিকে ডালের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে। মোটা দানার মুগ ডাল প্রতি কেজি ১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০ টাকা। চিকন দানার মুগ ডালের দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকায় উঠেছে, যা আগে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।

ছোলার দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ছোলা ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে ৫ থেকে ১০ টাকা কম ছিল। মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আগে ছিল ৮০ থেকে ৮৫ টাকা। চিকন দানার মসুর ডালের দামও বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে।

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে খোলা চিনির দাম বেড়ে প্রতি কেজি ১১০ টাকা হয়েছে, যা আগে ছিল ১০৫ টাকা। মুদি দোকানি সোহেল রানা বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়ছে। বেশি দামে কিনলে কম দামে বিক্রি করা সম্ভব নয়।

মুরগির বাজারেও দেখা গেছে মূল্যবৃদ্ধির প্রভাব। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতো প্রতি কেজি ১৬০ টাকায় স্থির থাকলেও সোনালি মুরগির দাম ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় পৌঁছেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়।

মুরগি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, খামার পর্যায়ে সোনালি মুরগির দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। তবে ব্রয়লারের সরবরাহ স্বাভাবিক থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ডাল, ছোলা, চিনি ও মুরগির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নিত্যব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে বাজেট-পরবর্তী স্বস্তির প্রত্যাশা এখনো বাস্তবে প্রতিফলিত হয়নি।

আরবিএন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: