জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পলাশ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি

2026-06-12T17:06:20+00:00
2026-06-12T17:06:20+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে যুবককে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৭)
হাতিরঝিল থানা। ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পলাশ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এসএকে


  বিষয়:   জুমা  নামাজ  বাসায়  যুবক  গুলি  হাসপাতাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: