দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা নিহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রফিক গাজী নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার দশগেট এলাকায়

2026-06-12T19:24:10+00:00
2026-06-12T19:24:10+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১২)
ছবি : সময়ের আলো
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রফিক গাজী নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার দশগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার রতন গাজীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিক গাজী দশগেট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: