পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর সংবাদদাতা

জাতীয়

কূটনীতির মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শুক্রবার (১২ জুন)

2026-06-12T22:23:26+00:00
2026-06-12T22:23:26+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:২৩ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
কূটনীতির মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের থেকে যেসব পুশইন করার চেষ্টা করা হচ্ছে এসব বিজিবি প্রতিহত করছে। ইতিমধ্যে পুশইন বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩টি চিঠি দিল্লিতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘যেকোনো দেশের সাথে অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা ফেতর পাঠানোর জন্য একটি সুস্পষ্ট নীতিমালা আছে, একটা ম্যাকানিজম আছে। আমরা আশা করবো ভারত সরকার সেই ম্যাকানিজম বা নীতিমালা অবলম্বন করবে।’


তিনি আরও বলেন, ‘যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে থেকে থাকে তাহলে তারা সেই নীতিমালা অনুসারে বৈধ পথে আমাদের সাথে কূটনীতির মাধ্যমে সেই বাংলাদেশিদের ফেরত পাঠাবে। একইভাবে বাংলাদেশে যদি কোনো অবৈধ ভারতীয় থেকে থাকে তাদেরকেও আমরা সেই নীতিমালা অনুসরণ করে তাদের ফেরত পাঠাব। রাতের অন্ধকারে পুশইন করা এই ধরনের কাজ থেকে ভারত সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি। আমরা কূটনীতি চালিয়ে যাচ্ছি, কূটনীতির মধ্য দিয়েই একটা সমাধান হবে।’ 

/কেএইচও
  বিষয়:   পুশইন  সমাধান  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: