৩-১ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, বড় জয়ের ইঙ্গিত

ক্রীড়া ডেস্ক

খেলা

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক স্বাগতিক যুক্তরাষ্ট্র। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক

2026-06-13T08:34:45+00:00
2026-06-13T08:40:44+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
৩-১ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, বড় জয়ের ইঙ্গিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৮:৪০ এএম  (ভিজিট : ১৮)
ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক স্বাগতিক যুক্তরাষ্ট্র। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা।

মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির পাস পেয়ে এগিয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের দুর্ভাগা ডিফেন্ডার বোবাদিয়া।

১৪ মিনিটে এনসিসোর শট লক্ষ্যভ্রষ্ট হয়, তবে এতে প্যারাগুয়ে জানান দেয় তারাও আছে। যদিও সে প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। এরপর যা হলো, তাকে ওয়ান ওয়ে ট্রাফিকই বলা যায়।

বাম দিক থেকে বক্সে ঢুকে পুলিসিক পাস দেন ফ্লোরিয়ান বালোগানকে। ডিফেন্স লাইনের পেছনে থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান তিনি। যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ২-০ গোলে।

এর আগে বালোগানের একটি গোল অফসাইডে বাতিল হয়েছিল। ম্যাককেনির পাসে বল পেয়ে গোল করলেও পাস রিসিভের সময় অফসাইডে ছিলেন তিনি।

প্রথমার্ধের শেষ আক্রমণে আরও এক গোল করেন বালোগান। বক্সে দুই ডিফেন্ডারের মাঝে পড়েও ঠান্ডা মাথায় তাদের ধোঁকা দিয়ে বলটি বাঁ পাশের উপরের কোণা দিয়ে জালে জড়ান তিনি। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ৩-০।

তবে গোল আরও বেশি হতে পারত। ৩৮ মিনিটে কর্নার থেকে রিচার্ডসের হেডার পোস্টের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৪৫ মিনিটে মালিক টিলম্যানের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক গিল। ম্যাচের ৭৪ মিনিটে মরিচিওর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: