নির্বাচনে আমাকে পরাজিত করতে শত কোটি টাকা খরচ করেছে : ফয়জুল করীম

হবিগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ইসলামী ব্যাংকের দিকে ইঙ্গিত করে বলেছেন, জাতীয় নির্বাচনে আমাকে

2026-06-13T19:50:47+00:00
2026-06-13T19:54:34+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজনীতি
নির্বাচনে আমাকে পরাজিত করতে শত কোটি টাকা খরচ করেছে : ফয়জুল করীম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ২৪)
নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ছবি : সময়ের আলো
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম ইসলামী ব্যাংকের দিকে ইঙ্গিত করে বলেছেন, জাতীয় নির্বাচনে আমাকে পরাজিত করা জন্য কত শত কোটি টাকা খরচ করা হয়েছে। এখন তার কিছু নমুনা ইসলামী ব্যাংকে পাওয়া যাচ্ছে।

শনিবার (১৩ জুন) বিকাল ৫টায় হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে তৃণমূল পর্যায়ে সব সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০ থেকে ৪০জন এমপি হতে পারতাম। কিন্তু আমরা ইসলামের পথ থেকে বিচ্যুতি হই নাই। ইসলামী হুতিদের জন্য চেষ্টা না করে যারা ক্ষমতায় যায় তারা বেআক্কেল। আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ফয়জুল করীম বলেন, দেশে অনেক মৌলভী আছেন- শুধু এমপি হওয়ার জন্য অনেক নারীর গলায় মালা পরিয়ে দেন। গলা ফাটিয়ে বলেন, আমার বাবা, আমার অমুক এই দলের জন্য নিবেদিত ছিলেন। আমরা যদি তাই করতাম তাহলে এমপি পেতাম কিন্তু ইসলাম পেতাম না, আদর্শ পেতাম না। যারা পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করতে চান তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যারা ইসলামের নামে ধোঁকাবাজি করতে চান তারা যেখানে খুশি সেখানে যান।

দ্বায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সামছুল হুদা।

সময়ের আলো/জোই



  বিষয়:   নির্বাচন  পরিাজিত  ফয়জুল করীম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: