চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। শনিবার (১৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
নিহত মাকসুদুল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই। মাকসুদুল উপজেলার বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।
আরও পড়ুন
যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা কাপ্তাই সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। খুনিদের গ্রেফতার করতে নানা স্লোগান দেয়।
স্থানীয় সূত্র বলেছে, মাকসুদুল সকাল ৯টার দিকে বাড়ি থেকে চট্টগ্রামে যেতে সিএনজিচালিত অটোরিকশায় করে রাউজানের পাহাড়তলী চৌমুহনী স্টেশনে নামেন।
সময়ের আলো/জোই