কমলনগরে গৃহবধূকে পিটিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে এক গৃহবধূকে লোহার খুন্তি দিয়ে পিটিয়ে গুরুতর জখম এবং তার সাত বছর বয়সী শিশু কন্যাকে

2026-06-13T17:48:31+00:00
2026-06-13T17:48:31+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
কমলনগরে গৃহবধূকে পিটিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৮)
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে এক গৃহবধূকে লোহার খুন্তি দিয়ে পিটিয়ে গুরুতর জখম এবং তার সাত বছর বয়সী শিশু কন্যাকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুন বিকেলে উপজেলার চর কালকিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার বাসারের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজমা বেগম ও ভুক্তভোগী শাফিয়া বেগম প্রতিবেশী। ঘটনার দিন বিকেলে উঠানে কাপড় শুকানো নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমা বেগম ঘর থেকে লোহার খুন্তি এনে শাফিয়ার মাথায় সজোরে আঘাত করেন। এতে শাফিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।


ঘটনার প্রত্যক্ষদর্শী রুহুল আমিন ও নয়ন আক্তার জানান, আমরা চিৎকার শুনে গিয়ে দেখি শাফিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এর কিছুক্ষণ পর দেখি নাজমা শিশুটিকে ঘরে নিয়ে মারার চেষ্টা করছে। সময়মতো না পৌঁছালে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাজমা বেগম ও তার স্বামী আনোয়ার পলাতক রয়েছেন। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। 

সময়ের আলো/জোই




  বিষয়:   কমলনগর  গৃহবধূকে  পিটিয়ে জখম  শিশু  হত্যাচেষ্টা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: