নাফনদীতে মাছ ধরতে গিয়ে ১ জেলে নিখোঁজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে ১ বাংলাদেশি জেলে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

2026-06-13T17:32:40+00:00
2026-06-13T17:32:40+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাফনদীতে মাছ ধরতে গিয়ে ১ জেলে নিখোঁজ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩২ পিএম 
সিকান্দার আলী। ছবি : সংগৃহীত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে ১ বাংলাদেশি জেলে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলা হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে।

নিখোঁজ সিকদার আলীর ভাই মুফতি ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পরে হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান সিকান্দার আলী। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।

তিনি আরো জানান, যেদিন আমার ভাই নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, সেদিন ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানতে পেরেছি। তবে আমার ভাইকে মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী ধরে নিয়ে গেছে নাকি তাকে হত্যা করেছে তা নিদিষ্ট ভাবে জানা যায়নি।

আজ ৩ দিন হল তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করে নাই । তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি শুক্রবার জানতে পেরেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে বলে অধিনায়ক জানায়।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাফনদী  মাছ  জেলে  নিখোঁজ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: