বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে চালক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যা

2026-06-13T21:47:12+00:00
2026-06-13T21:47:12+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম 
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফায়ার সার্ভিস। ছবি : সময়ের আলো
ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে চালক নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

মিন্টু গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের বাসিন্দা জামিল পাট্টাদারের ছেলে। মিন্টু পেশায় একজন নছিমন চালক। তিনি চরভদ্রাসন বাজারে ব্যবসায়ীদের ডিম সরবরাহ করতেন। 

এ ঘটনায় ট্রাক চালক আবির হোসেন (২১) ও ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে আবিরকে পুলিশ হেফাজতে থানায় আনা হয়। তিনি ফরিদপুর জেলার কানাইপুরের বড় মাধবপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে চরভদ্রাসন যাতায়াতের প্রধান সড়কের বাবলাতলা নামক স্থানে একটি নাম্বার বিহীন বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মিন্টু ছিটকে রাস্তার ঢালে পরে ঘটনাস্থলেই নিহত হন। 

স্থানীয়দের অভিযোগ, বালুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে ছিলো।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: