কোনো নারীর একাধিক বিয়ে হলে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ইসলামে বিয়ে কেবল সামাজিক বন্ধন নয়, এটি ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার এক পবিত্র বন্ধন। দুনিয়ার যেমন একসঙ্গে তারা সুখে-শান্তিতে

2026-06-14T09:26:38+00:00
2026-06-14T09:26:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
কোনো নারীর একাধিক বিয়ে হলে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:২৬ এএম 
প্রতীকী ছবি
ইসলামে বিয়ে কেবল সামাজিক বন্ধন নয়, এটি ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার এক পবিত্র বন্ধন। দুনিয়ার যেমন একসঙ্গে তারা সুখে-শান্তিতে মিলেমিশে জীবনকে অনুভব করেন, তেমনি জান্নাতেও একসঙ্গে জীবনকে উপভোগের স্বপ্ন দেখেন। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, কোনো নারীর যদি দুনিয়ায় একাধিক স্বামী থাকে, তাহলে জান্নাতে তিনি কার সঙ্গে থাকবেন?

কোরআনে বলা হয়েছে, জান্নাতে মুমিনরা তাদের সৎকর্মশীল পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা-মাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে।’ (সুরা রাদ : ২৩)।

এ বিষয়ে আলেমদের মধ্যে কয়েকটি মত রয়েছে। একদল আলেমের মতে, কোনো নারীর একাধিক স্বামী থাকলে তিনি জান্নাতে তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবেন। এ মতের পক্ষে আবু দারদা (রা.) থেকে একটি বর্ণনা উদ্ধৃত করা হয়। (আল-মুজামুল আওসাত, হাদিস : ৩১৩০)।


অন্যদিকে কিছু আলেমের মতে, জান্নাতে ওই নারীকে পছন্দের সুযোগ দেওয়া হবে। তিনি সেই স্বামীকে বেছে নেবেন, যিনি দুনিয়ায় তার সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করেছিলেন। এ বিষয়ে উম্মে সালামা (রা.) থেকে একটি বর্ণনা পাওয়া যায়। (আল-মুজামুল কাবির, তাবারানি)।

তবে এ বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে চূড়ান্ত ও দ্ব্যর্থহীন কোনো বক্তব্য নেই। ফলে অধিকাংশ আলোচনা আলেমদের ইজতিহাদ ও ব্যাখ্যার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তবে একটি বিষয় নিশ্চিত, জান্নাত হলো পরিপূর্ণ সুখ, শান্তি ও তৃপ্তির আবাস। আল্লাহ তায়ালা বলেন, ‘সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে।’ (সুরা ফুসসিলাত, আয়াত : ৩১)। 

তাই জান্নাতে কোনো মুমিনের মনে দুঃখ, আফসোস বা অপূর্ণতা থাকবে না। আল্লাহ তাঁর অসীম প্রজ্ঞা অনুযায়ী প্রত্যেক জান্নাতবাসীর জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন। আর এ বিষয়ে চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে।

/এসএকে
  বিষয়:   বিয়ে  নারী  জান্নাত  স্বামী  সঙ্গী  ইসলাম  বন্ধন  পরকাল  কোরআন 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: