খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তরা এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় মসজিদ কমিটির

2026-06-14T12:19:04+00:00
2026-06-14T12:35:39+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:১৯ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিট : ৪০৫)
ছবি : সময়ের আলো
খুলনায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তরা এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় মসজিদ কমিটির এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম শেখ (৫৫)।

সূত্র জানা গেছে, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আলম শেখও গুলিবিদ্ধ হন। মুহূর্তেই তাঁরা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দে অন্য মুসল্লি ও স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষ কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দু’ব্যক্তি গুরুতর আহত হন। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

/এসএকে



  বিষয়:   ফজর  নামাজ  মসজিদ  গুলি  আহত  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: