জামিন পেলেন মুফতি আমির হামজা

সিরাজগঞ্জ প্রতিনিধি

আইন-আদালত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা দুটি মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ

2026-06-14T16:00:17+00:00
2026-06-14T16:00:17+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আইন-আদালত
জামিন পেলেন মুফতি আমির হামজা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:০০ পিএম 
সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আমির হামজা। ছবি : সময়ের আলো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা দুটি মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।


মুফতি আমির হামজার পক্ষে আইনজীবী মো. আবু তালেব শুনানি করেছেন। অন্যদিকে, বাদীপক্ষের হয়ে সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল শুনানি করেন।

এর আগে, তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন।

/মহু


  বিষয়:   জামিন  আমির হামজা  আদালত  মামলা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: