প্রত্যন্ত এলাকার অনেক স্কুলের বিধ্বস্ত অবস্থা : জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রত্যন্ত এলাকার অনেক স্কুলের বিধ্বস্ত

2026-06-14T20:47:35+00:00
2026-06-14T20:47:35+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জাতীয়
প্রত্যন্ত এলাকার অনেক স্কুলের বিধ্বস্ত অবস্থা : জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম 
ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রত্যন্ত এলাকার অনেক স্কুলের বিধ্বস্ত অবস্থা। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া থামায়নি। শিক্ষক-শিক্ষিকারা কষ্টের মাঝেও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়েছে। হয়তো তাদের মধ্যেই কেউ হবে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করা ভবিষ্যৎ।

রোববার (১৪ জুন) বিকালে রাজধানীর বিএএফ শাহীন কলেজে এক অনুষ্ঠানে তিনি দেশের প্রত্যন্ত এলাকার অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশার কথা তুলে ধরেন। এ জন্য ‘বিগত বছরগুলোতে স্কুলগুলোর প্রতি অবহেলাকে’ কারণ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

দিনাজপুর জেলার বিরল উপজেলার টেকনা মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ সদরের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজার পৌরসভার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু স্কুলের অবকাঠামোর বেহাল দশার কথা অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।


কুড়িগ্রামের ভুরুঙ্গামারির আয়ুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে তিনি বলেন, মাথার উপরে ছাদ ভেঙে পড়ার অবস্থা। এরকম বিধ্বস্ত অবকাঠামোতে লেখাপড়া চালিয়ে যাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা৷ তাদের চেষ্টা সফল হবেই।

বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসনের ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান। প্রদর্শনীতে শিক্ষার্থীদের ‘বিজ্ঞান প্রকল্প’ ঘুরে দেখেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্কুল  শিক্ষা  বাংলাদেশ  ডা. জুবাইদা রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: