কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার

2026-06-16T04:10:07+00:00
2026-06-16T04:10:07+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আনন্দ সময়
কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:১০ এএম   (ভিজিট : ১৯১৮)
মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

জাওয়াদ নির্ঝর এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

আরবিএন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: