জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সংখ্যা ৭ কোটির মাইলফলক অতিক্রম করেছে। সোমবার (১৫ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরুর পর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৯৯৯ নম্বরে মোট ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি কল এসেছে।
বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত এই জরুরি সেবার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়।
পুলিশ সদর দপ্তর জানায়, বর্তমানে ৯৯৯ কল সেন্টারে শতাধিক প্রশিক্ষিত এজেন্ট দায়িত্ব পালন করছেন। জরুরি সেবার মান আরও উন্নত করতে ভবিষ্যতে এজেন্ট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিদ্যমান সেবার পাশাপাশি নতুন কিছু জরুরি সেবা যুক্ত করার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরবিএন