যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে ছড়াতে শুরু করেছে চরম উত্তেজনা। গ্রুপ ‘জে’-এর নিজেদের প্রথম ম্যাচে

2026-06-16T21:15:04+00:00
2026-06-16T21:15:04+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১৫ পিএম 
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থলে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে ছড়াতে শুরু করেছে চরম উত্তেজনা। গ্রুপ ‘জে’-এর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থলে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা যায়, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি ও জাতীয় পতাকা পরিহিত একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি, হাতাহাতি হচ্ছে। 

টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকেরা তাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে একটি বিশাল পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। ঠিক একই সময়ে আলজেরিয়ার সমর্থকেরাও সেখানে জড়ো হলে ঘটনার সূত্রপাত হয়।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে দুই পক্ষের মধ্যে ফুটবলীয় শ্রেষ্ঠত্ব নিয়ে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই কথাকাটাকাটি চরম রূপ নিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা অপ্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শনার্থীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করেন।   

পরবর্তীতে স্থানীয় মার্কিন নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই হাতাহাতির ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কি না কিংবা পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  টাইমস স্কয়ার  আর্জেন্টিনা  আলজেরিয়া  সমর্থকদের সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: