অতীতের মতো রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না বরং যেকোনো সমস্যা সমাধানে সহযোগী হতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটাই ফ্যাসিবাদের সঙ্গে পার্থক্য।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার সংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যমের সব সমস্যাকে একটা জায়গায় এনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কমিশন যদি দাঁড় করানো যায়, তবে সেটি হবে ফ্যাসিবাদ পরবর্তী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘অতীতের ফ্যাসিবাদ বারবার পাঠ করা দরকার। তখন সেটা এন্টিভাইরাস হিসেবে কাজ করবে।’
/কেএইচও