আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কানসাস সিটির মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, উচ্ছ্বাসে ভাসছেন ফুটবলপ্রেমীরা। এই ফুটবল উন্মাদনার মাঝেই টিএসসিতে উপস্থিত থাকতে দেখা

2026-06-17T08:42:23+00:00
2026-06-17T08:42:23+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজনীতি
আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪২ এএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
কানসাস সিটির মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, উচ্ছ্বাসে ভাসছেন ফুটবলপ্রেমীরা। এই ফুটবল উন্মাদনার মাঝেই টিএসসিতে উপস্থিত থাকতে দেখা গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। তারা সাধারণ দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন আর্জেন্টিনার ম্যাচ।

বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনা-আলজেরিয়া বিশ্বকাপ ম্যাচ চললেও সেই উত্তেজনার ঢেউ এসে পৌঁছেছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিণত হয়েছে এক অনানুষ্ঠানিক স্টেডিয়ামে, যেখানে ভিড় জমিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।
আরও পড়ুন

খেলা শুরুর আগেই টিএসসি এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আর্জেন্টিনার জার্সি পরে ও পতাকা হাতে সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা ভরে ওঠে নীল-সাদা আবহে। সকাল থেকেই দর্শকরা বড় পর্দার সামনে জায়গা নিতে শুরু করেন।

ম্যাচ শুরু হওয়ার পর প্রতিটি আক্রমণেই সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। বিশেষ করে লিওনেল মেসির ১৬তম মিনিটের গোলে টিএসসিতে উল্লাস আরও বেড়ে যায়। গোলের পরপরই করতালি, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এএডি/


  বিষয়:   আর্জেন্টিনা  খেলা  টিএসসি  নাসির  সারজিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: