আমি না থাকলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার জোরালো সমর্থন ছাড়া বিশ্বমানচিত্রে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর

2026-06-17T08:42:25+00:00
2026-06-17T08:42:25+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
আমি না থাকলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪২ এএম   (ভিজিট : ৭)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার জোরালো সমর্থন ছাড়া বিশ্বমানচিত্রে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার প্রকাশ্য ও নীতিগত মতবিরোধ ক্রমাগত বাড়তে থাকার মধ্যেই ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যটি সামনে এলো।    

সদ্য সমাপ্ত জি৭ (G7) শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাশে দাঁড়িয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না। আরও স্পষ্ট করে বললে, আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে যেত। কারণ তেল আবিবের সুরক্ষায় আমি যা করেছি, তা করতে অতীতে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না।’

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলা নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আরও সতর্ক ও সংযত হওয়ার আহ্বান জানানোর সময় ট্রাম্প এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, বৈরুতে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি চুক্তির প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।  

নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও মজবুত রয়েছে দাবি করলেও ট্রাম্প তাকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দেন। ট্রাম্প বলেন, ‘বিবির (নেতানিয়াহু) সঙ্গে আমার সম্পর্ক সবসময় চমৎকার ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় লেবানন ইস্যুতে বিবিকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। লেবানন একসময় অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী ও বিশ্বমানের মেধাবীদের রাষ্ট্র ছিল। কিন্তু বর্তমান যুদ্ধাবস্থায় দেশটির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।’

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরিকল্পিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক হামলা চালানোয় নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজের বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র এক ঘণ্টা আগে এই হামলাটি হলো, যা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। দুই পক্ষই যখন আগে একে অপরকে আক্রমণ না করার বিষয়ে একমত হয়েছিল, তখন বিবি কেন এই অবিবেচকের মতো কাজটা করতে গেল? আমি প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলাম এবং তাৎক্ষণিকভাবে তাকে আমার অসন্তোষের কথা জানিয়ে দিয়েছি।’ এই ঘটনায় ট্রাম্প সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধির অভাবকেও দায়ী করেন।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে-কোনো চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে— চলমান সংঘাতের সময় ইসরায়েল লেবাননের যে অঞ্চলগুলো অবৈধভাবে দখল করেছে, সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। 

তবে এক মার্কিন কর্মকর্তা এই দাবি নাকচ করে বলেছেন, চুক্তির খসড়ায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই। অপরদিকে নিজের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করে বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন ইসরায়েলি বাহিনী লেবাননের মাটিতে অবস্থান করবে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ইসরায়েল  ধ্বংস  ট্রাম্প  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: