রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী শহরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তুষার (২৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা

2026-06-17T14:51:45+00:00
2026-06-17T14:51:45+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ১২)
শ্রমিকের মৃত্যু। ছবি : প্রতীকী
রাজশাহী শহরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তুষার (২৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই ভবনের চারতলায় প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় পা পিছলে নিচে পড়ে যান।  

নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি রবিউল ইসলাম বলেন, ‘তুষারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

/মহু



  বিষয়:   রাজশাহী  শ্রমিক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: