গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় দুর্বৃত্তরা গৃহবধূর স্বামীকে মারধরও

2026-06-17T20:14:31+00:00
2026-06-17T20:14:31+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৯৬)
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় দুর্বৃত্তরা গৃহবধূর স্বামীকে মারধরও করে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত, ১৬ জুন উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফাওয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
  
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে স্বামী ও তিন বছরের ছেলে সন্তান নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন তার মা রোকেয়া খাতুন। ঘটনার দিন গভীর রাতে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

তারা স্বামীকে বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন, বলেও জানা গেছে।


ঘটনায় ভুক্তভোগীর মা রোকেয়া খাতুন বাদী হয়ে বুধবার, ১৭ জুন পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
গৃহবধূর মা রোকেয়া খাতুন বলেন, যারা আমার মেয়ের সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  স্বামী  স্ত্রী  ধর্ষণ  অভিযোগ  মারধর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: