আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১৭জুন) নবাবগঞ্জ উপজেলার ৭ নং

2026-06-17T22:25:15+00:00
2026-06-17T22:25:15+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : ৭)
ছবি : সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭জুন) নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আম বাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসে। 


এ ঘটনায় নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হারেছ উদ্দিন বলেন, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আমবাগান  গৃহবধূ  মরদেহ  উদ্ধার  হিলি  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: