জয়পুরহাটে পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ অভিযুক্ত কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে ছেলের বউকে এবং ভগবানপুর গ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন

2026-06-17T23:46:29+00:00
2026-06-17T23:46:29+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ অভিযুক্ত কারাগারে
জয়পুরহাট, বানিয়াপাড়া, প্রতিবন্ধী, নারী, ধর্ষণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৪৬ পিএম 
ছবি : সময়ের আলো
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে ছেলের বউকে এবং ভগবানপুর গ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) বিকেলে জয়পুরহাট জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত আফছার আলী গোয়ালের ছেলে সাখাওয়াত হোসেন আদা ও নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত হজ্জম উদ্দীনের ছেলে আবু আসাদ।

পুলিশ জানায়, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন নয়াপাড়া গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বিয়ের পর থেকেই ছেলের বউয়ের উপর কু নজর দেয়। সর্বশেষ ৮ জুন স্বামী রাজ মিস্ত্রীর কাজে বাহিরে থাকায় শ্বশুর সাখাওয়াত হোসেন ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণচেষ্টা চালায়। ভুক্তভোগী বাধা দিয়ে ঘর থেকে বের হয়ে যান।

ধর্ষণচেষ্টার ঘটনার একাধিকবার পুনরাবৃত্তি হওয়ায় ভুক্তোভোগী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ জানান। ১৬ জুন স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিষয়ে সালিস চলাকালীন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শ্বশুর সাখাওয়াত হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়। পরে ওই রাতেই ভুক্তভোগী ছেলের বউ থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করে।  

অন্যদিকে, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর নানীর দায়ের করা এজাহার অনুযায়ী, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮:৩০ টার দিকে অভিযুক্ত মো. আবু আসাদ ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। নানী চিৎকার শুনলে অভিযুক্ত ব্যক্তি তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: