মৃত্যু পৃথিবী জীবনের বাস্তবতা। প্রতিটি মানুষই মৃত্যুর সম্মুখীন হবে। কেউ আগে, কেউ পরে। মৃত ব্যক্তির জানাজা পড়া, মৃতদেহ বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া, মাটিতে দাফন করা মানবিক দায়িত্ব। কুরআন-হাদিসে এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার লাশ দাফন করে ক্ষমা ও স্থিরতার দোয়া করা সুন্নত।
হজরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির লাশ দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন- ‘তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন স্থির থাকে সে জন্য দোয়া করো।’
তারপর নবীজি এভাবে দোয়া করতেন- ‘আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মা সাববিতহু’, অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ! আপনি তাকে (ফেরেশতাদের সওয়াল-জবাবের সময়) স্থির রাখুন।’ কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। (আবু দাউদ, হাদিস নং : ৩২২১)
/আআ