ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে

2026-06-18T11:47:24+00:00
2026-06-18T12:42:30+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ১২:৪২ পিএম
সোহেল মুন্সী ও আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

সূত্রে জানা গেছে, সোহেল মুন্সী তার বসতবাড়ির পূর্ব পাশের ঘরে একাই ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী নুপুর বেগম কিছুদিন আগে সন্তান প্রসব করায় তিনি শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে অন্য ঘরে ছিলেন।

রাত ২টার দিকে হঠাৎ বাড়ির উঠানে শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখেন সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে এবং পাশে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে, তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোহেল মুন্সীকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির উঠানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ভাঙারি  ব্যবসায়ী  কুপিয়ে  হত্যা  মোটরসাইকেল  আগুন  মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: