প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠা করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিত শেখাকে আরও সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক করার

2026-06-18T13:27:09+00:00
2026-06-18T14:14:28+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠা করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৪ পিএম
সংগৃহীত ছবি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিত শেখাকে আরও সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক করার পাশাপাশি যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর জ্ঞান অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই শিশুদের ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষাসহায়ক অবকাঠামো হিসেবে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ম্যাথ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারিক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা সহজে বুঝতে পারবে। এতে তাদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।

তিনি আরও বলেন, সরকারের শিক্ষা-দর্শনের অন্যতম লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিবান্ধব ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি কমবে এবং তারা বাস্তব জীবনের সমস্যার সমাধানে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

সময়ের আলো/এএডি/


  বিষয়:   প্রাথমিক  বিদ্যালয়  ম্যাথ ল্যাব  প্রতিষ্ঠা  শিক্ষা প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: