জোড়া খুনের অভিযোগে আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনায় দাদি–নাতনি হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর

2026-06-18T13:37:13+00:00
2026-06-18T13:37:13+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
জোড়া খুনের অভিযোগে আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৩৭ পিএম 
দাদি–নাতনি হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
পাবনায় দাদি–নাতনি হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিকাপুর বাজার এলাকায় পাবনা-দাশুড়িয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের শত শত নারী–পুরুষ। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

টানা তিন ঘণ্টার অবরোধে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে দাশুড়িয়া ইউনিয়ন–এর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পার হলেও মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি জানান।


পরে ঈশ্বরদী উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করেন। এতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যান।

পুলিশ জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য হাতে এলে মামলার চার্জশিট দাখিল করা হবে। দ্রুতই মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   খুন  অভিযোগ  আসামি  ফাঁসির দাবি  সড়ক অবরোধ  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: