চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অসুস্থ

2026-06-18T17:17:24+00:00
2026-06-18T17:17:24+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (১৭ জুন) খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ১০ জনকে রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা ও জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান।

প্রধান শিক্ষক দুরুল হোদা বলেন, স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ২২১ জন শিক্ষার্থীকে ডিম ও পাউরুটি দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে।


তিনি বলেন, প্রায় ১৮ শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন। কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।

চিকিৎসক মাহবুব হাসান জানান, বুধবার রাতে একই ধরনের উপসর্গ নিয়ে ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারা সবাই প্রায় একই ধরনের উপসর্গের কথা বলছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নিম্নমানের খাবার খাওয়ার কারণে অথবা প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

হাসপাতালে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) এই খাবার সরবরাহ করেছিল। খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে, বলেও জানান তিনি।


এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, অতীতেও জেলার বিভিন্ন উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  স্কুল  ফিডিং কর্মসূচি  খাবার  অসুস্থ  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: