মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত দুই, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে আরও একজন

2026-06-18T22:15:07+00:00
2026-06-18T22:15:07+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত দুই, নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:১৫ পিএম 
প্রতীকী ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে আরও একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার গয়াসি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি নৌকায় করে তিন ব্যক্তি গয়াসি হাওরে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। বেলা ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।


এ সময় অপরজন আহত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে, বলেও জানা গেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, নৌকায় থাকা তিনজনের মধ্যে বজ্রাঘাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   মাছ  বজ্রপাত  নিহত  দুই  নিখোঁজ  জেলে  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: