শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে একটি ব্যক্তিমালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টনের বেশি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চালের বস্তা

2026-06-19T10:14:56+00:00
2026-06-19T10:43:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ১০:৪৩ এএম
জব্দ করা সরকারি চাল। ছবি : সংগৃহীত
শেরপুরে একটি ব্যক্তিমালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টনের বেশি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চালের বস্তা পরিবর্তনের কাজ চলাকালে একজনকে হাতেনাতে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে (পুষ্টি চাল মিশ্রণ মিল) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, মিলটিতে ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুনভাবে বাজারজাত করার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া চালের পরিমাণ ৩৩ হাজার ১০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযানকালে শেরপুর শহরের কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিন (৪২)কে আটক করা হয়। পুলিশ বলছে, তিনি সরকারি চালের ৫০ কেজির বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন।


উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ লেখা ছিল। অভিযোগ রয়েছে, কম দামে সংগ্রহ করা চাল নতুন সরকারি বস্তায় ভরে অধিক দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়েছে। সরকারি চাল সেখানে কীভাবে এবং কোন উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে আটক ব্যক্তি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

তিনি আরও জানান, আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে। জব্দ করা চালের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শেরপুর  সরকারি  চাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: