উত্তরাঞ্চলের আলু চাষিদের লোকসান কমাতে মডেল হিমাগার নির্মাণ করা হচ্ছে : কৃষিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের উত্তরাঞ্চলের আলু চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং আলু সংরক্ষণের দীর্ঘদিনের সংকট সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন বাস্তবভিত্তিক পদক্ষেপ

2026-06-19T12:58:58+00:00
2026-06-19T14:08:35+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
উত্তরাঞ্চলের আলু চাষিদের লোকসান কমাতে মডেল হিমাগার নির্মাণ করা হচ্ছে : কৃষিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ২:০৮ পিএম
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলের আলু চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং আলু সংরক্ষণের দীর্ঘদিনের সংকট সমাধানে সরকার ইতোমধ্যে বিভিন্ন বাস্তবভিত্তিক পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গত বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এই তথ্য জানান।

সংসদে কৃষিমন্ত্রী বলেন, আলু উৎপাদনসমৃদ্ধ এলাকাগুলোতে কৃষকদের দোরগোড়ায় সংরক্ষণ সুবিধা পৌঁছে দিতে কৃষি বিপণন অধিদফতর বিশেষ উদ্যোগ নিয়েছে। অধিদফতরের অধীনে বাস্তবায়িত ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন’ প্রকল্পের আওতায় স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে ৭০৩টি ‘মডেল সংরক্ষণ ঘর’ নির্মাণ করা হয়েছে। আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ঘরগুলোর প্রতিটিতে ৩০ মেট্রিক টন পর্যন্ত আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

তিনি আরও জানান, বিপুল ব্যয়ে কোল্ড স্টোরেজে আলু না রেখেও এই মডেল ঘরগুলোতে সম্পূর্ণ স্বাভাবিক তাপমাত্রায় টানা চার মাস পর্যন্ত আলু একদম তাজা ও গুণগত মানসম্মত রাখা সম্ভব। এর ফলে মাঠপর্যায়ের কৃষকরা উৎপাদন মৌসুমের শুরুতে বাধ্য হয়ে সিন্ডিকেটের কাছে বা কম দামে আলু বিক্রি না করে, পরবর্তীতে নিজেদের সুবিধাজনক সময়ে ভালো দামে বাজারে তা বিক্রি করার সুযোগ পাচ্ছেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমছে।


আলু চাষিদের লোকসান কমাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশিদ জানান, প্রথম দফার ব্যাপক সাফল্যের পর কৃষি বিপণন অধিদপ্তর ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন (দ্বিতীয় ফেজ)’ শীর্ষক আরও একটি নতুন ও বৃহৎ প্রকল্প প্রস্তাব প্রণয়ন করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশের আলু সংরক্ষণ ও বাজারজাতকরণের অবকাঠামো আরও বহুগুণ সম্প্রসারিত হবে।

কৃষিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, কেবল ছোট বা মাঝারি সংরক্ষণ ঘরই নয়, দেশের প্রধান প্রধান আলু উৎপাদনকারী অঞ্চলে সরকারি উদ্যোগে বৃহৎ পরিসরের কোল্ড স্টোরেজ বা আধুনিক হিমাগার স্থাপনেরও মহাপরিকল্পনা সরকারের রয়েছে। কৃষি বিপণন অধিদফতর প্রান্তিক চাষিদের জীবনমান উন্নয়ন এবং আলু চাষে লোকসান শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

অদূর ভবিষ্যতে দেশের উত্তরাঞ্চলের আলু উৎপাদনকারী জেলাগুলোতে উন্নত সংরক্ষণ সুবিধা এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও নিশ্ছিদ্র করা সম্ভব হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি মনে করেন, সরকারের এই ধারাবাহিক পদক্ষেপগুলো আগামী দিনে কৃষকদের ঘামের সঠিক মূল্য নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


/কহু


  বিষয়:   কৃষিমন্ত্রী  হিমাগার  আলু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: