বাবুগঞ্জে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে

2026-06-19T16:49:45+00:00
2026-06-19T16:49:45+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বাবুগঞ্জে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
মো. রাফিন তালুকদার। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি ওসি মিজানুর রহমান।


পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।

পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে রাফিন বাড়িতে এসেছিলো। পরবর্তীতে কোন মামলা ছাড়াই হয়রানিমূলকভাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বাবুগঞ্জ  গ্রেফতার  ছাত্রলীগ  নেতা  জেলহাজত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: