সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দ্বীপে ‘জ্বীন সজিব’ আটক

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ‘জ্বীন সজিব’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে

2026-06-19T20:28:26+00:00
2026-06-19T20:28:26+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দ্বীপে ‘জ্বীন সজিব’ আটক
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:২৮ পিএম 
সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ‘জিন সজিব’। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ‘জ্বীন সজিব’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাপানিয়া ইউনিয়নের বুড়ির পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সজিবকে আটক করা হলে পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেফতার সজিবের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।


সন্দ্বীপ থানার পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানে তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   সন্ত্রাস  সন্ত্রাসবিরোধী  অভিযান  সন্দ্বীপ  জ্বীন সজিব  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: