গফরগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসী নোমানের জানাজা সম্পন্ন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতী সন্তান ও রেমিট্যান্স যোদ্ধা আবু হানিফ নোমানের (৫৩) জানাজা ও দাফন সম্পন্ন

2026-06-19T20:56:33+00:00
2026-06-19T20:56:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রবাস
গফরগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসী নোমানের জানাজা সম্পন্ন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম 
আবু হানিফ নোমান। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতী সন্তান ও রেমিট্যান্স যোদ্ধা আবু হানিফ নোমানের (৫৩) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) বাদ জুমা দুপুর আড়াইটার দিকে তার নিজ গ্রাম বাসুটিয়ায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নোমানের মরদেহ এসে পৌঁছায়। দীর্ঘ ৫ দিন পর দেশের মাটিতে ফেরা নোমানকে শেষবারের মতো এক নজর দেখতে স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ তার বাড়িতে ছুটে আসেন। এ সময় বাসুটিয়া গ্রামজুড়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আবু হানিফ নোমান। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবু হানিফ নোমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আবু হানিফ নোমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ান প্রবাসী সংগঠনের নেতা কামরুল ইসলাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গফরগাঁও  মালয়েশিয়া  প্রবাসী  নোমান  জানাজা সম্পন্ন 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: