ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পটুয়াখালীতে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা

2026-06-20T16:47:15+00:00
2026-06-20T16:47:15+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি। ছবি : সময়ের আলো
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পটুয়াখালীতে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি।

শনিবার (২০ জুন) সকালের অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে হারিয়ে জয় পায় ব্রাজিল তিনি মাথা ন্যাড়া করেন।

জানা গেছে, পটুয়াখালী শহরের কাজী পাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি (ওরফে কট রাফি), যিনি নিজেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচয় দেন। গতকাল ফেসবুক লাইভে ঘোষণা দেন ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে হারিয়ে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় গিয়ে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনে তার মাথা ন্যাড়া করান। অনেকেই বিষয়টি উপভোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।


মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করে দেব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।

স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রিয় দলের প্রতি সমর্থন এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই ঘটনাটি দেখছেন তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   ব্রাজিল  জয়  মাথা ন্যাড়া  আর্জেন্টিনা সমর্থক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: